নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

বন্দরে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে একটি ফাঁকা বাসার লকার ভেঙ্গে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।

গত সোমবার (২১ সেপ্টেম্বর)  দুপুরে নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের ফরাজীকান্দা উত্তরপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  গৃহবধূ সাবিনা আক্তার বাদী হয়ে  বন্দর থানায় এ  মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫১(৯)২৬।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা সাবিনা আক্তার পরিবার নিয়ে বন্দরের ফরাজীকান্দা উত্তরপাড়া এলাকার আব্দুর রহিম ওরফে খোকনের বাড়ির পঞ্চম তলায় দুই বছর ধরে  ভাড়ায় বসবাস করছেন।

সোমবার সকাল ১০টার দিকে বাসার মূল দরজায় তালা লাগিয়ে ছেলে-মেয়েকে নিয়ে স্কুলে যান তিনি। এই সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাসার  দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে থাকা ওয়াডরোবের লকার ভেঙে ১৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ১৩ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ব্যাপারে  থানায় মামলা  হয়েছে। জড়িতদের  গ্রেফতার এবং লুটের মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন