নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আঃ লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে

মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যোগদান

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০১, ২২ সেপ্টেম্বর ২০২৬

মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যোগদান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে শহরের মন্ডলপাড়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় কয়েকশত নেতাকার্মী নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতকর্মীরা যোগদান করে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা কাজী নূর আলম, ফারহান আহমেদ রুবেল, মাইনুল হোসেন,  সুমন ভূইয়া, গাজী শফিকুল ইসলাম মিন্টু, হানিফ বেপারী, নুর আলম প্রধান, নাদিম সিকদার, মোঃ মালি, শাহ-আলম, সেলিম, জসিম, মোক্তার হোসেন, হানিফ ও আলমগীর হোসেন প্রমূখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন