নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ড্রাইভার বাদলের মৃত্যুতে মিলাদ ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ড্রাইভার বাদলের মৃত্যুতে মিলাদ ও দোয়া

সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড রেন্ট-এ-কারের ড্রাইভার বাদলের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) চিটাগাং রোড মাইক্রো স্ট্যান্ডের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুম বাদলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জানা গেছে, চিটাগাং রোড রেন্ট-এ-কারের ড্রাইভার বাদল গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম মো. আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফা, জেলা বিএনপির সদস্য আখতারুজ্জামান লিটন, চিটাগাং রোড রেন্ট-এ-কার মালিক সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ মাইক্রো স্ট্যান্ডের চালক ও শ্রমিকরা।

এ সময় চিটাগাং রোড রেন্ট-এ-কার মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. মফিজুল হক, সেক্রেটারি মো. নজরুল ইসলাম (বাবু), সহ-সেক্রেটারি মো. অহিদুল ইসলাম ও মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. লিটন ওস্তাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিক, অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা, সহ-অর্থ সম্পাদক মো. আব্দুল রশিদ, প্রচার সম্পাদক মো. এরশাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম (বাগীনা), সহ-দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম বাদলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি কামনা করেন।


পরে মরহুম বাদলের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন