নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার ও সদস্য সচিব মো: রেদোয়ান হোসেন পাপ্পুর নেতৃত্বে নগরীতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়াস্থ মহানগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশে যোগদান করে।

সমাবেশে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রেদোয়ান হোসেন পাপ্পু তার বক্তব্যে বলেন, আসলে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যতবারই গণতন্ত্র নিমজ্জিত হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই, বেগম জিয়ার হাত ধরেই, শহীদ জিয়ার হাত ধরেই সেই গণতন্ত্রকে আবার উঠিয়ে আনা হয়েছিল।

তিনি বলেন, আজ সেই ফ্যাসিবাদরা এ দেশে রাজনীতি করতে চায়, ভালো কথা। কিন্তু তাদের গা থেকে রক্তের গন্ধ যায় নাই। তাদেরকে বিডিআরের হত্যার রক্তের জবাব দিতে হবে। তাদেরকে শাপলা চত্বরের হত্যার জবাব দিতে হবে।

পাপ্পু বলেন, বিগত ১৭ বছর আমাদের যেসব নেতাকর্মীদের গুম, হত্যা, খুন করা হয়েছিল—সেই খুন, গুম ও হত্যার বিচার তাদের করতে হবে। এবং ২৪-এ সাধারণ জনগণ ও ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, সেই রক্তের হিসাব দিয়ে তাদেরকে এ দেশে রাজনীতি করতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা দেখছি তারা দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। তাদেরকে আমরা বলে দিতে চাই—আপনারা আর বাড়াইয়েন না। আমরা জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল রাজপথে আছি, থাকবো। ভবিষ্যতে কোনো অরাজকতা করার চেষ্টা করলে আমরা শক্ত হাতে দমন করব, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নূরুল ইসলাম, মো: মনোয়ার বিন রশিদ (কর্ণল অব.), লুৎফর রহমান রাসেল, আহ্বায়ক সদস্য মো. আল আমিন, জাহিদুল ইসলাম ইকবাল, আল আমিন শেখ, মো. ইব্রাহিম খলিল, মো. মিজান, মো. ইউসুফ মোল্লা স্বপন, খাজা মহিউদ্দিন হীরা, মো. মিরাজ, মো. মনির হোসেন, মো. রিয়াজ উদ্দিন, মো. জাহিদুল ইসলাম রনি, সোহাগ মিয়া, মো. সফিকুল ইসলাম প্রিন্স, মো. সুমন মিয়া, মো. নূরুল ইসলাম খান, মো. রাজু আহম্মেদ, মো. আল আমিন জমাদ্দার, ইঞ্জি. রাসেল পাটোয়ারী, মো. শাহ আলম প্রমূখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন