নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ দল এনসিপি জামায়াত নৈরাজ্যর তৎপরতা চালাচ্ছে : গণি

নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ মিছিল

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম আর গণি মোস্তফা বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের বিগত সময়ের আন্দোলন সংগ্রাম দেখেছি। আজকে স্বেচ্ছাসেবকদলের অবস্থা দেখে আমাকে হতাশা হয়েছি।

মাত্র ছয় মাসের ক্ষমতায় সরকার অবস্থা এমন ঘটনায় ক্ষমতাচ্যুতরা সুযোগ নিচ্ছে। আমাদের রাগ অভিমানের কারণে আজকে নিষিদ্ধ আওয়ামীলীগ এনসিপি জামায়াত তৎপরতা চালাচ্ছে। আজকে স্বেচ্ছাসেবকদলের সাহসীয়তা কারণে শামীম ওসমান পালিয়েছে।

জনগণকে নিয়ে সকল নৈরাজ্যে প্রতিবাদ জানাতে হবে। আমাদের সকলের হাত তারেক রহমানের হাত। আমাদের হাতে রক্ত লাগেনি রক্ত লেগেছে খুনি হাসিনার হাতে, রক্ত লেগেছে জামায়াতের হাতে। রানা ও বাবু নেতৃত্বে আগামীতে স্বেচ্ছাসেবকদলের আরো শক্তিশালী হিসেবে দেখতে চাই।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিকল্পিত সন্ত্রাস মাধ্যমে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে বিরুদ্ধে প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মিছিল পূর্বে সমাবেশে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন জনি, যুগ্ম-আহ্বায়ক মো. সাহেব উল্লাহ রোমান, মো. হামিদুর রহমান সুমন, মো. দুলাল হোসেন, মাহমুদুর রহমান জুলহাস প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, আজকের স্বেচ্ছাসেবকদলের উপস্থিতি নিয়ে বুঝা যায় আপনারা ঝিমিয়ে পড়েছেন। নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদলের নেতাদের উদ্দেশ্যে বলছি, আমরা কারো কাছ থেকে বাজার খরচ নিয়ে কমিটি দেয়নি। এখন দলের প্রয়োজনে স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা না থাকি, তাহলে এমন কমিটি দিয়ে আমাদের লাভ কি।

আগে আওয়ামীলীগ বলতো, আমরা গাড়ী ঘোড়ায় আগুন দিতাম। তাহলে এখন কারা দেয়, তার মানে আগে আওয়ামীলীগ দিত এখনও আওয়ামীলীগ দেয়। এগুলো ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। যারা নিস্ক্রিয় নেতা-কর্মী রয়েছে তাদের বাদ দিতে হবে। স্বেচ্ছাসেবকদল প্রতিষ্ঠিত করেছেন শহীদ জিয়াউর রহমান। যারা নিস্ক্রিয় তাদের জন্য কেন্দ্রীয় নেতার কাছে আমরা লজ্জিত ও ক্ষমা প্রার্থী।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম আর গণি মোস্তফা ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিশাল মিছিল মিশনপাড়া থেকে ডিআইটি পর্যন্ত গিয়ে শেষ করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন