শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
:নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চিতাশাল এলাকায় নিজ ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শামীমের বাড়ি শরিয়তপুর জেলার ঘোষেরহাট গ্রামে এবং পেশায় অটোরিক্সা চালক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে ফতুল্লার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালক শামীম ও তার স্ত্রী ময়ূরীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।
বুধবার সকালে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করেন শামীম। পরে নিজেই ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ময়ূরীর অবস্থা আশংকাজনকবলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা উপ-পরিদর্শক পলাশ জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।