নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ৫ ডাকাতকে গণপিটুনি, স্বর্ণালংকার ও ধারোলো অস্ত্র উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ৫ ডাকাতকে গণপিটুনি, স্বর্ণালংকার ও ধারোলো অস্ত্র উদ্ধার

রূপগঞ্জে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তাদের কাছ থেকে  ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

ডাকারা হলো- নরসিংদী জেলার মাধবদী এলাকার মো. তামজিদ মিয়া (২২), মো. শাহিন মিয়া (৩১), মো. শামিম মিয়া (২৬),  হৃদয় দাস (২০) ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো. শরিফ মিয়া (৩৫)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মুখোশ পরিহিত ১২/১৩ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়।

বাড়ির কলাপসিবল গেইট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ডাকাতরা লুটপাট চালায়। 

একপর্যায়ে নগরপাড়া জামে মসজিদের মাইকে ডাকাত-ডাকাত বলে চিৎকার করলে আশপাশের এলাকার মানুষ ছুটে আসলে ১৭ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩ লাখ ৫০হাজার টাকাসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপ ভ্যানে করে ডাকাতরা নরসিংদীর দিকে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। 

পরে সকালে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় ডাকাত সন্দেহে পাঁচ ডাকাতকে গণপিটুনি দিয়ে উৎসুক জনতা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাাকতদের পুলিশে সোপর্দ করেছে জনতা।

এ সময় পুলিশ ব্যবসায়ী আবুল হোসেনের বাড়ি থেকে লুটে নেওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার তাদের কাছ থেকে উদ্ধার করে। ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যান, ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামাল জব্দ করে। 

এ ঘটনায় ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আল জাবের রানা বাদী হয়ে পাঁচ জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া সোয়া ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আরও মালামাল উদ্ধার ও ডাকাতদলের অন্য সদ্যসদের গ্রেপ্তারে পুুলিশ তৎপর রয়েছে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন