নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি সানী গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি সানী গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সানী (৩০) নামে এক মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় আলমগীর হোসেনের ‘আনিকা সাইকেল স্টোর’-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সানী চাঁদপুর সদর থানার মনোহোর কান্দী (বিষ্ণপুরা) এলাকার বাসিন্দা। তিনি মো. লোকমান বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সানীকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন