নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক মাসুম বিল্লাহ’র মায়ের কুলখানি অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক মাসুম বিল্লাহ’র মায়ের কুলখানি অনুষ্ঠিত

আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ- এর মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ যোহর তার নিজ বাড়ী আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামে এর আয়োজন করা হয়।  

মরহুমার কুলখানিতে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সহ অনেক সরকারী কর্মকর্তা, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সর্বস্তরের নেতা- কর্মী, নারায়ণগঞ্জ ও আড়াইহাজারের উল্লেখ যোগ্য সকল সাংবাদিক এবং সর্বস্তরের জনা সাধারণ অংশ গ্রহণ করেন। 

তিনি গত শুক্রবার দিবাগত রাত ১১ টায় ৭৮ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুতে নারায়ণগঞ্জ- ২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শনিবার সকাল ১১ টায় কড়ইতলা রওজাতুল মোত্তাকিন দাখিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমা একজন মহিয়সী নারী ছিলেন বলে জানাজায় উপস্থিত সকল বক্তারা উল্লেখ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি দুই পুত্র, ছয় কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার স্বামী প্রতিথযশা সাংবাদিক প্রয়াত মোদাচ্ছের হোসন সুলতান ছিলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক এবং আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন