নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বন্দরে বিশেষ অভিযানে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার কদম রসুল মাঠপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ইয়াবা ব্যবসায়ী রায়হান (২৫) ও একই থানার চর ঘারমোড়া এলাকার ইয়াছিন মিয়ার ছেলে অপর ইয়াবা ব্যবসায়ী রাজন (২২)।

পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায়  সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত পৃথক মাদক মামলায়  আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৬টায়   বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ কদমরসুল মাঠপাড়াস্থ জনৈক রুবেলের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ও একই দিন রাতে একই থানার  ফরাজীকান্দাস্থ জনৈক জাকির কন্ট্রাকটারের দুতলা বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বন্দর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পুরিদর্শক (নিঃ)/ মোঃ ওমর ফারুক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার  সন্ধ্যা সোয়া ৬টায়  বন্দর থানার  কদমরসুল মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রায়হান (২৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক সৈয়দ জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে   বন্দর থানার  ফরাজীকান্দা বাজারস্থ  জনৈক জাকির কন্ট্রাকটারের দুতলা বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাজন (২২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন