নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

এই জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর)  বিকেলে নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চিনারদী এলাকায় ৮০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা প্রশিক্ষিকা মোছা. রোজিনা পারভীন এবং ভাতাভোগী সদস্য/সদস্যা ও ভিডিপি সদস্য/সদস্যাগন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন