নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে যুবদল নেতার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ

আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বন্দরে সাবেক যুবদলের নেতা কর্তৃক  দোকানে তালা ঝুলিয়ে ৫০ বছরের বসতি দোকানপাট দখলের পাঁয়তারা ঘটনায় ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় গত বুধবার (২৩ সেপ্টেম্বর)  দুপুরে ভূক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো বন্দর থানার মদনগঞ্জ এমএম ঘোষালরোড এলাকার মৃত আলী মোস্তফা মিয়ার ছেলে সাবেক যুবদল নেতা আলী নওশাদ তুষার (৫০) ও একই এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সায়েম (৪৬)।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর থানার মদনগঞ্জ এমএম ঘোষালরোড এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের পিতা জীবদ্দশায় গত ৫০/৫২ বছর পূর্বে একই থানার ১০৯ নং এমএম ঘোষালরোড এলাকার মৃত ললিত মোহন বনিকের ছেলে শ্রী ব্রজ গোপাল বনিকের নিকট থেকে মদনগঞ্জ এম খন্ড মৌজাস্থিত মোট ১ শতাংশ ৪৪ পয়েন্ট জমি সাব কবলা দলিল নং- ৩৭৬৬/৩৭০৩ ও দলিল নং- ৭৮৪ মূলে ক্রয় করে উল্লেখিত জায়গার উপরে দোকান নির্মান করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছি।

উল্লেখিত বিবাদীগন দীর্ঘ দিন যাবৎ অভিযোগের বাদীদের ক্রয়কৃত জায়গা ও দেকানপাট দখল করার জন্য পাঁয়তারা করে আসছে। ইতিপূর্বে উল্লেখিত বিবাদীগন আমাদের দোকান ভাংচুর করে দোকানের মালামাল লুট করে নিয়ে আমাদের আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করে। পরবর্তীতে গত বুধবার সকালে আমাদের দোকানপাটে তালা লাগিয়ে দিয়ে এক পর্যায়ে দখলের পাঁয়তারা করে।

এ ঘটনায় অভিযোগকারি আত্মীয় আব্দুল গনী গং বাদী হয়ে বিজ্ঞ বন্দর সি়ভিল জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা মামলা  দায়ের করে। যা বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদীগনকে দোকান ও জমিতে বেআইনিভাবে কোন প্রকার কার্যক্রম পরিচালনা না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করে।

ন্তু বিবাদীগন বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা প্রতি তোয়াক্কা না করে গত বুধবার সকাল সাড়ে ১০টায়  ঙঅজ্ঞাতনামা ৮/১০ জন লোক দোকানে এসে অকথ্য ভাষায় গালাগালি করে দোকান ভাংচুর ও লুটপাট করে আবারও অর্থিক ক্ষতি সাধন করে দোকানে তালা ঝুলিয়ে দেয়।

অভিযোগটি সুষ্ঠ তদন্ত করে সাবেক যুবদল নেতা আলী নওশাদ তুষারসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীগন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন