নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

‎বন্দরে দিন দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)

সাড়ে ১২ টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ  দেবাশীষ ঢালীর  দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে স্বর্নের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে  আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। লন্ঠিত মালামার উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন