নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৩ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৩ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪-এর ৭ ধারা অনুযায়ী ব্যবসায়িক লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ১৯ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো,হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরিয়ানি ঘর এবং বিল্লাল হোটেল। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, খাদ্যের মান ও আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে হোটেল ও রেস্তোরাঁগুলোতে উপজেলা প্রশাসনের এই তদারকি ও অভিযান প্রতি মাসে অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারের নেতৃত্বে একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন