নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বিএনপি একটি ব্যবসাবান্ধব সরকার : অধ্যাপক মামুন মাহমুদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি একটি ব্যবসাবান্ধব সরকার : অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,  বিএনপি একটি ব্যবসাবান্ধব সরকার। বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনায় এসেছে ততবারই ব্যবসা-বাণিজ্য প্রসারণা করার জন্য সকল পদ্ধতি এবং ব্যাংকিং সিস্টেম সহজভাবে করে দিয়েছে।

এবং বিভিন্ন আইন করেছেন যাতে নতুন নতুন উদ্যোক্তা আসতে পারে এবং নতুন নতুন ব্যবসা শুরু করতে পারে। বিএনপি সরকার যতদিন আছে বিএনপি সরকারের দ্বারা আপনাদের ব্যবসায় কোন প্রকার ক্ষতি হবে না।

ফতুল্লার বক্তাবলীতে ইটভাটা মালিকদের সমস্যা ও তা নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলের। শনিবার (২৬ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগর সিপাহি পাড়া এলাকায় এ সভার আয়োজন করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি বক্তাবলী আঞ্চলিক কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো: ছলিম উল্লাহ।

সভায় বক্তারা ইটভাটা শিল্পের বর্তমান সংকট, মালিকদের নানামুখী সমস্যা এবং ব্যবসায়িক পরিবেশ সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় মামুন মাহমুদ আরও বলেন, গার্মেন্টস শিল্পের পরে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার মধ্যে অন্যতম হল বিদেশে আমরা যে শ্রমিক পাঠাই সেই বৈদেশিক শ্রমবাজার। গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্স এই দুইটি খাতের ওপর আমাদের দেশের বৈদিক মুদ্রা নির্ভর করে এবং এই দুইটির খাতের পরে ব্রিক ফিল্ড থেকে সবচেয়ে বেশি  রাজস্ব কর আয় করে। 

যদি সরকারের কাছে যুক্তিসম্মত ভাবে তুলে ধরা যায় তাহলে ব্রিকফিল্ড সমিতির যে প্রতিবন্ধকতা মোকাবেলা করছে সেই সকল প্রতিবন্ধকতা সরকার দূর করে দিবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, যুগ্ম সম্পাদক রাসেল প্রধান এবং সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম এবং সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ইটভাটা মালিকবৃন্দ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন