নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৫

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি : লুন্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৫

বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজার এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ৫ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন ডাকাতির সাথে সরাসরি অংশ গ্রহণ ও ২ জন দোকানের বাইরে অবস্থান করার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো - বন্দর সোনাচর এলাকার মতি মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২), একই থানার ১ নং ডাকেস্বরী ফজলুল হকের ছেলে মোঃ মিজান (২৬), বন্দর থানার লক্ষণখোলা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মোহাম্মদ অনিক (২২), মুন্সিগঞ্জ জেলার খোলার চর থানার আব্দুল মতিন বেপারীর ছেলে সুমন বেপারী (৩৮) ও আবুল হোসেন এর ছেলে রাজু আহমেদ (২৪)।

এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর থানার গোলাচড়ায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বর্ণের দোকানে প্রবেশ করে দোকানে থাকা ১ জন মহিলা ও দোকানদারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। 

পরে দোকানে থাকা সিসি ক্যামেরা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাসহ একাধিক টিম তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় বন্দর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ৫ (পাঁচ) যাকাত সদস্য ও নিয়ে যাওয়ার লুন্কিত মালামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ১৩,৭০০ (তের হাজার সাতশত) টাকা, ১২  ভরি রূপা (তন্মধ্যে নুপুর ৩ জোড়া, চুরি ২টি আংটি ৫ টি, স্বর্ণ ও রূপার প্রলেপ দেয়া দুইটি রুলি (চুড়ি), ১ টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়। 

এছাড়া ঘটনার সময় ডাকাতদের হাতে থাকা দেশীয় তৈরি ১৮ ইঞ্চি একটি লম্বা ছুরি, ১ টি ১২ ইঞ্চি লম্বা ছুরি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

এবিষয়ে পুলিশ আরো জানায় অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমের অভিযান অব্যাহত রয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন