নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারী নিহত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারী নিহত

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাফুজা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিটাগাং রোড এলাকার ১০ তলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাফুজা বেগম সিলেট জেলার বাসিন্দা। তিনি মাদানী নগর মাদরাসা এলাকায় তার মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ জানায়, মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ঝুঁকি নিয়ে ডিভাইডার টপকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন