নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯, ইয়াবা উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯, ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মহম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলার আসামি, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ও সামারি ট্রায়ালের অভিযুক্ত। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ২০ পিস ইয়াবাসহ  রানা (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ২নং ঢাকেশ্বরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এছাড়া সন্ত্রাস বিরোধী মামলায় ১ জন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন এবং সামারি ট্রায়ালের অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তারকৃত হলেন পাইনাদী এলাকার মোস্তফা মিয়াজি (৪৮)। সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন-শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকার মো. মনোয়ার হোসেন মিলন (৪৬) এবং জালকুড়ি এলাকার মোঃ আইয়ূব বাচ্চু।

একই অভিযানে সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হন, ২নং ঢাকেশ্বরী এলাকার ওসমান (২২), নয়াআটি মুক্তিনগর এলাকার ইমন (২০), লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা শুভ (২২), শিমরাইল এলাকার রিয়াজ (২৫) এবং সুমন (২৮)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক সময়ের কন্ঠস্বরকে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন