শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে একটি ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত। এসময় স্থানীয় ইকনমিক অপারেটর, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান উন্নয়নমূলক কাজসমূহ নির্ধারিত সময়ের মধ্যে, যথাযথ নিয়ম ও মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও কাজের অগ্রগতি, সময়ানুবর্তিতা, গুণগতমান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত চলমান উন্নয়ন কাজগুলো যথাসময়ে ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়াও সভায় ইকনমিক অপারেটরদের পক্ষ থেকেও চলমান উন্নয়ন কাজের বাস্তবায়ন ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সভায় ইকনমিক অপারেটর জনাব মিজানুর রহমান সভায় সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে মতামত ও বাস্তবায়ন-সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিইডি, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান চলমান উন্নয়ন কাজসমূহ সময়, ব্যয় ও গুণগতমান—এই তিনটি বিষয় (ঞরসব, ঈড়ংঃ ধহফ ছঁধষরঃু) যথাযথভাবে নিশ্চিত করে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। তিনি কাজের ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় এলজিইডি নারায়ণগঞ্জ সদর উপজেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।