নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে ডাকাতের চেষ্টাকালে ৪ আসামিসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব গ্রাম শীতলক্ষা নদীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে পূর্বগ্রাম এলাকার শীতলক্ষা নদীতে বিভিন্ন ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাড়ীর একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে গন্ধরপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসান নামের চারজনকে গ্রেফতার করা হয়। 

এছাড়াও অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরো ৮জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ বিষয়ে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত ওই ১২ আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন