নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে ৩ হাসপাতালকে লাখ টাকা জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৩, ১ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে ৩ হাসপাতালকে লাখ টাকা জরিমানা

আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে তিনটি হাসপাতালকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার আওতায় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের মাধ্যমে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো আড়াইহাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিবপুরে অবস্থিত জনসেবা হাসপাতাল, ইসলামীয়া স্কয়ার হসপিটাল এবং পিহার্টস আই হসপিটাল। এর মধ্যে জনসেবা হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইসলামীয়া স্কেয়ার হসপিটালকে ৪০ হাজার টাকা এবং পিহার্টস আই হসপিটালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম. রাশেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন