শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৮, ১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে তাকে স্বাগত জানাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সড়ক পথে ফেনী যান প্রধানমন্ত্রী তারেক রহমান এসময় সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন, তোফায়েল হোসেন, আফজাল হোসেন, মোহাম্মদ আলী, মহারাজ, আবুল কালাম, আলী আজম, তনু পাগলা, সেলিম, মিজানুর রহমান ও ঋতুসহ আরো অনেকে।