নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০, মাদক উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫২, ২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০, মাদক উদ্ধার

সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ৫ জন, পরোয়ানাভুক্ত ২ জন ও নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে মো. রমজান আলী (২৯), মো. সোহেল হোসেন (৩৫), তাইজুল ইসলাম (৩০), মো. জাকিরুল প্রামানিক (৩৩) ও মো. আমিরুল ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করা হয়।

মাদক মামলায় মো. শান্ত (৩০) ও মো. সাগর হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া নিয়মিত মামলায় আশেক শাহরিয়ার রিফাত (২২) এবং পরোয়ানাভুক্ত আসামি গোলজার হোসেন (৪১) ও আব্দুল হালিম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়  মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ও পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন