নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৯, ২ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত, চালক আটক

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা ও শিশু আতিয়া চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক অটোরিকশাচালক রাসেলের বাড়ি চৈতনকান্দা গ্রামে। তিনি মফিজ মোল্লার ছেলে। তাঁকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

আড়াই হাজার থানার ওসি মোঃ সবজেল হোসেন জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন