শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৪, ২ অক্টোবর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রূপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নীরব রায়হানের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. আজিজুল হাকিম বাতুলকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সা. অ: মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান।
সদস্য সচিব করা হয়েছে মো. শাহাওয়াত হোসেন তারেককে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদ।