নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৬, ২ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার

ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লা থানাধীন উত্তর ইসদাইর রেললাইন সংলগ্ন পুল পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ইসদাইর কাপড়িয়া পট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ জানায়, এএসআই শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসময় উত্তর ইসদাইর এলাকার রেললাইন সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ওই গাঁজাসহ রকিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রকির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মাদক মামলা ও ২টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন