নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৭, ২ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বন্দরে বিশেষ অভিযানে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জয়নাল আবেদীন শিউল (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত মাদক কারবারি জয়নাল আবেদীন শিউল (বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা মুন্সিবাড়ী এলাকার মৃত আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মধুসূধন পান্ডে বাদী হয়ে উল্লেখিত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(১০)২৬।

গ্রেপ্তারকৃতকে মাদক কারবারি জয়নাল আবেদীন ওরফে শিউলকে উল্লেখিত মাদক মামলায় শুক্রবার (২ অক্টোবর)  দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১লা অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলাস্থ জনৈক লিটু মিয়ার বাড়ী সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন