শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৬, ৩ অক্টোবর ২০২৬
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকা থেকে কিশোরী ধষর্ণের অভিযোগে শুক্রবার রাতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।
পুলিশ জানায়, ধর্ষিতা কিশোরী তার বন্ধুর সঙ্গে গত শুক্রবার বিকেলে পূর্বাচল উপশহরে মোটরসাইকেলে করে বেড়াতে যায়। পরে পূর্বাচল থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছলে কিশোরীর পূর্ব পরিচিত নাদিম হোসেন, সিহাব হাসান ও ইমন মিয়া তাদের মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়।
এসময় কিশোরীর বন্ধুকে ভবনের একটি কক্ষে আটকে রেখে ওই যুবকেরা কিশোরীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষকেরা কিশোরীর বন্ধুর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। সেই টাকা এনে দেওয়ার জন্য কৌশলে সেখান থেকে সে বের হয়ে সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এসময় পুলিশ ওই যুবকদের গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।