শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩:৩০, ৪ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে আদমজী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গুলজার হোসেন ঢাকা জেলার সিদ্দিক বাজার এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত বিশেষ এই অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল, (এসআই) শাহ আলম ও (এএসআই) হেমায়েত উদ্দিনের সমন্বয়ে একটি দল আদমজী বিহারী ক্যাম্প এলাকায় অবস্থান নেয়।
এ সময় একটি অটোরিকশায় করে গাঁজা বহনের সময় গুলজারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে মাদকের বড় চালান সরবরাহের কথা স্বীকার করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।