নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৭, ৪ অক্টোবর ২০২৬

দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয়

ফতুল্লায় পিঠালীপুর এলাকা থেকে উদ্ধার করা অজ্ঞাত মুসলিম ব্যক্তির মৃতদেহের পরিচয় বিগত দুই মাসেও মেলেনি। উক্ত মৃতদেহের সন্ধান চেয়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ-৪ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের উপ-পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম জানান, গত ৮ আগস্ট ফতুল্লা থানাধীন পিঠালীপুর সাকীনস্থ প্যারাডাইস ক্যাবল এর সিসিডি প্লান্ট এর ভিতর অজ্ঞতানামা মুসলিম পুরুষ (৩০) এর অর্ধগলিত লাশ পাওয়া যায়। লাশটির অদ্য পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে ফতুল্লা থানায় মামলা নং-৩৩, তারিখ- ০৯/০৮/২০২৬ খিঃ, ধারা-৩০২/৩৪ রুজু করা হয়। 

কারো উক্ত মৃতদেহের সন্ধান জানা থাকলে নারায়ণগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর এসআই (নিঃ) শরিফুল ইসলামের (মোবাইল-০১৭১২-৭৪৭২০৫) সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন