শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৮, ৪ অক্টোবর ২০২৬
বন্দরে বিশেষ অভিযানে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পী (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বাপ্পী বন্দর থানার সালেহনগর এলাকার মৃত মাছুম মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ পরিদর্শক মনোয়ার বাদী হয়ে বন্দর থানায মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৪ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৪টা ২০ মিনিটে বন্দর থানার সালেহনগরস্থ নজরুল মিয়ার রিক্সার গ্যারেজের সামনে রাস্তা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।