নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে লেবার হ্যান্ডেলিং পয়েন্ট দখলের চেষ্টায় হামলা, মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২০, ৪ অক্টোবর ২০২৬

বন্দরে লেবার হ্যান্ডেলিং পয়েন্ট দখলের চেষ্টায় হামলা, মামলা

বন্দরে বিআইডব্লিউটিএ-এর ইজারা নেওয়া একটি লেবার হ্যান্ডেলিং পয়েন্ট জোরপূর্বক দখলের চেষ্টা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্রমিকদেরকে রক্তাক্ত জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোনারগাঁও উপজেলার এলাহি নগর পূর্বপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে ও পয়েন্টের ইজারাদার হাবিবুর রহমান বাদী হয়ে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদি এলাকার সাত্তার ব্যাপারীর ছেলে মুরাদ ওরফে ডাকাত মুরাদ (৪৫), হৃদয় (২৫) এবং ফকির চান(৫০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী হাবিবুর রহমান আইনগতভাবে বিআইডব্লিউটিএ থেকে উক্ত লেবার হ্যান্ডেলিং পয়েন্টটি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। কিন্তু অভিযুক্ত মুরাদ ও তার সহযোগীরা পয়েন্টটিকে নিজেদের দাবি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় সম্প্রতি তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই পয়েন্টে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের মারধরে তিন শ্রমিক  রক্তাক্ত জখম হন।

ইজারাদার হাবিবুর রহমান জানান, বৈধভাবে ইজারা নেওয়ার পরও একটি চক্র জোরপূর্বক পয়েন্টটি দখলের উদ্দেশ্যে এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে তিনজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।

এ বিষয়ে বন্দর থানার ওসি জামালউদ্দিন  জানিয়েছে, এ ব্যাপারে মামলা হয়েছে  এবং ঘটনার তদন্ত চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন