শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩৫, ৪ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১৪ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে টানা চার ঘণ্টা চৌধুরীবাড়ি স্ট্যান্ড এলাকায় শিমরাইল-চাষাড়া সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
এর আগে একই দাবিতে আরও দুদফা বিক্ষোভ করে ছিল তার। টানা দুই সপ্তাহের পানির তীব্র সংকটে গোসল, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাতখানা, সৈয়দপাড়া, ভূঁঞাপাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, পানি না থাকায় গোসল, রান্নাবান্না ও ধোয়া-মোছাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। শৌচাগারের প্রয়োজনীয় কাজেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
বিক্ষোভের শেষ পর্যায়ে সিটি করপোরেশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত লাইন মেরামতের পাশাপাশি পানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে ও বিকেলে ২০ গাড়ি বিশুদ্ধ পানি সরবরাহের আশ্বাস দেন। প্রশাসনের এই আশ্বাসে এলাকাবাসী বিক্ষোভ শেষ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।