নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ কারাগারে ক্যাশলেস ব্যবস্থা চালু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৫, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০৬, ৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ কারাগারে ক্যাশলেস ব্যবস্থা চালু

কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার কমিয়ে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে চালু হয়েছে ক্যাশলেস কারা ব্যবস্থাপনা।

এ ব্যবস্থায় বন্দিদের অর্থ জমা, ব্যয় ও হিসাব সংরক্ষণ করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এতে বন্দিদের আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি নগদ অর্থ ব্যবস্থাপনার ঝুঁকিও কমবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।

নতুন এ ব্যবস্থায় বন্দির কাছে থাকা অর্থ, সাক্ষাৎকালে স্বজনদের দেওয়া অর্থ এবং দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের পাঠানো অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় বন্দির হিসাবে জমা হচ্ছে। ফলে কারাগারের ভেতরে নগদ অর্থ বহন ও সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে আসছে।

ক্যাশলেস ব্যবস্থার আওতায় বন্দিদের স্বজনরা দূরবর্তী স্থান থেকেও নির্ধারিত ডিজিটাল পদ্ধতিতে অর্থ পাঠাতে পারছেন। অন্যদিকে, কারাগারে প্রবেশের সময় বন্দির কাছে থাকা অর্থ এবং সাক্ষাৎকালে স্বজনদের দেওয়া অর্থও অনুমোদিত প্রক্রিয়ায় তার হিসাবে জমা করা হচ্ছে।

বন্দিরা নিজস্ব হিসাবের মাধ্যমে কারা ক্যান্টিন থেকে অনুমোদিত পণ্য কেনাসহ নির্ধারিত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকায় অর্থের জমা ও খরচের হিসাব যাচাই করা সহজ হবে। এতে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি অনিয়মের সুযোগও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন