নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৯, ৫ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আড়াইহাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান (৩৫) ও আবদুল মতিন (৩৫)। এর মধ্যে হাবিবুর রহমানের প্রতিষ্ঠান ‘হাবিবুর অটো হাউজ’কে ১৫ হাজার টাকা এবং আবদুল মতিনের ‘আল নিহাল এন্টারপ্রাইজ’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে প্রভাকরদী বাজারে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে কয়েকজন অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন