শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৭, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৫৮, ৫ অক্টোবর ২০২৬
সন্ধ্যা নামলেই দরজার দিকে তাকিয়ে থাকেন বাবা-মা। প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর ঘরে ফেরেনি ১৭ বছরের কিশোর অটোরিকশাচালক মোঃ সুমন। ছেলের অপেক্ষায় নির্ঘুম দিন কাটছে এক দরিদ্র পরিবারের।
সুমন সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেট এলাকার জিয়ারুল ইসলামের ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রতিদিনের মতোই সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় অটোরিকশার গ্যারেজের উদ্দেশে বাসা থেকে বের হন সুমন। এরপর থেকে আর বাসায় ফেরেননি।
ছেলে ফিরছে না দেখে আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নেন স্বজনেরা। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। কর্মজীবী সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা জিয়ারুল ইসলাম।
নিখোঁজের পরদিন সোমবার (৫ অক্টোবর) সুমনের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সন্তানহারা পিতার আকুতি, আমার ছেলেটা যেখানেই থাকুক, কেউ যদি তার খোঁজ পান, দয়া করে জানান। আমরা তাকে ফিরে পেতে চাই। সুমনের সন্ধান পেলে যোগাযোগ করুন বাবা জিয়ারুল ইসলাম, মোবাইল, ০১৯১৭৫২৩৩৪০