নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে সাংবাদিককে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১১, ৬ অক্টোবর ২০২৬

বন্দরে সাংবাদিককে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি

বন্দরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দামকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি এন্ট্রি করেছেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি শেখ সুমন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে  বন্দর থানায় এ জিডি এন্ট্রি করেন তিনি। যার জিডি নং-  ৩৪৫ তাং- ৬-১০-২০২৬ইং।

জিডিতে সাংবাদিক শেখ সুমন উল্লেখ্য করেন, তিনি দীর্ঘদিন ধরে দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সমাজের বিভিন্ন অসংগতি, অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে হুমকি পেয়ে আসছেন।

এর ধারাবাহিকতায় নাহার সুলতানা ও মোঃ তারেক নামের দুই ব্যক্তি বিভিন্ন লোকের মাধ্যমে ভূক্তভোগী সাংবাদিক শেখ সুমনকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে।  একই সঙ্গে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি এবং সন্ত্রাসীদের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।  

এ ব্যাপারে ভূক্তভোগী সাংবাদিক শেখ সুমন জানান, পেশাগত কাজের কারণে তাকে বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করতে হয়। হুমকি দামকির কারণে তিনিসহ তার পরিবারের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী সাংবাদিক শেখ সুমন।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন