শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:২৬, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৭, ৬ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে বিএনপি নেতা মমিনুল মোমেন শিকদারকে আওয়ামী লীগের দোসর বানিয়ে ফায়দা লুটার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একটি অসাধু মহল তাকে নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করে তিনি বলেন, তাকে সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে।
মমিনুল মোমেন শিকদার বলেন, তিনি ১৯৮১ সনে সোনারগাঁ থানা জাসাসের সেক্রেটারি ছিলেন, সভাপতি ছিলেন প্রয়াত ফজল মেম্বার। দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে ফ্রান্স বিএনপি নেতৃত্ব দিয়েছেন। এবং সর্ব ইউরোপের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন।
আওয়ামীলীগ সরকারের আমলে তিনি বিএনপি করার কারনে আওয়ামীলীগের কিছু দুষ্কৃতি সন্ত্রাসী ধারা তাকে হেয় প্রতিপন্ন করা হয়। আওয়ামীলীগ সরকারের আমলে তিনি বিএনপি করায় তার বিরুদ্ধে বিভিন্ন পত্র, পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি প্রশাসনের কাছে নজরদারিতে ছিলেন।
তার প্রমান ২০২২ সালের ৭ ডিসেম্বর বুধবার দৈনিক আজকের সংবাদ পত্রিকায় তার বিরুদ্ধে নজর দারিতে সোনারগাঁয়ের এক প্রবাসী বিএনপি নেতা শিরোনামে প্রকাশিত হয়।
তিনি দাবি করেন, তিনি বিএনপির একজন লড়াকু সৈনিক ছিলেন, অনেক জেল জুলুম ও নির্যাতনের শিকার হন। এমনকি ঢাকা এয়ারপোর্টে লন্ডন যাত্রাকালে এয়ারপোর্টের ভিতর দেশের বাহিরে অনেক লান্হিত হন।
মমিনুল মোমেন সিকদার নামে প্রবাসী ওই বিএনপি নেতা গত ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে লন্ডনে অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়নের জন্য যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি।
জানাগেছে, বর্তমানে তিনি সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় বিএনপি নেতারদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করে যাচ্ছেন। গত ২০২৪ সালের ৩ ডিসেম্বরে তিনি দলবল নিয়ে রাজশাহীর বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন।
তারেক রহমানের বিশেষ দূত হিসেবে তিনি বিভিন্ন সময় দেশে এসে বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। প্রবাসে বিএনপির কমিটি নিয়ে দুই গ্রুপের মারামারির ঘটনায় কয়েক বছর আগে মোমেন উল আলম সিকদার ইউরোপের একটি দেশে জেলও খেটেছেন।
গত ২০২২ সালের ১০ ডিসেম্বরের বিএনপির কর্মসূচিকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় যে কয়েকজন বিএনপি নেতার উপর নজর রাখা হয়েছিলো তাদের মধ্যে অন্যতম এই যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মমিনুল মোমেন সিকদার।
তিনি গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন সঠিক তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন ও তাদের বক্তব্য প্রকাশের জন্য।