নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: ১২:৫৪, ৭ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ৯টার দিকে পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়ির একটি ঘর থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মিলি আক্তার (২৬) ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেন ও শান্তা বেগমের মেয়ে এবং স্বামী মিলন। 

বর্তমানে ফতুল্লার পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার তার বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন