নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৫

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৬, ৭ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৫

বন্দরে তিনটি স্থানে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫৫ পুড়িয়া হেরোইন ও ৪ কেঁজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৭৭০ টাকাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারি সংস্থা।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত বাদল হোসেন মিয়ার ছেলে হেরোইন বঢবসায়ী সজিব হোসেন (৩০) একই থানার সালেহনগর এলাকার মৃদ মধু মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শাহীন (৫০) ও একই থানার বন্দর স্কুলঘাট এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে রবিউল ইমলাম (৪৫) ও ঝালকাঠি জেলার সদর থানার দেউলিয়া এলাকার দেলোয়ার হোসেন মিয়ার স্ত্রী মারুফা (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মৃত কুদ্দুস মিয়ার মেয়ে আখি ইসলাম মিম (১৫)। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এসআরবি-১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন্দর থানা পুলিশ

বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৫ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ১০(১০)২৬, ১১(১০)২৬ ও ১২(১০)২৬।

গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় বুধবার (৭ অক্টোবর)  দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে একই দিন বিকেলে বন্দর থানার উত্তর লক্ষনখোলা ও সন্ধ্যা সোয়া ৭টায় বন্দর থানার সালেহনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ  জেলার বন্দর থানাসহ বিভিন্ন থানায় অবাধে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে পৃথক বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন