শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৮, ৭ অক্টোবর ২০২৬
বন্দরে এসআরবি-১১, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন্দর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫৫ পুড়িয়া হেরোইন ও ৪ কেঁজী গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৭৭০ টাকাসহ ৫ মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার মৃত বাদল হোসেন মিয়ার ছেলে হেরোইন বঢবসায়ী সজিব হোসেন (৩০) একই থানার সালেহনগর এলাকার মৃদ মধু মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শাহীন (৫০) ও একই থানার বন্দর স্কুলঘাট এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে রবিউল ইমলাম (৪৫) ও ঝালকাঠি জেলার সদর থানার দেউলিয়া এলাকার দেলোয়ার হোসেন মিয়ার স্ত্রী মারুফা (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মৃত কুদ্দুস মিয়ার মেয়ে আখি ইসলাম মিম (১৫)।
এ ছাড়াও ওয়ারেন্টমূলে ১ জন, ৪ জন মাদকসেবী ও বিভিন্ন অপরাধে আরো ৫ জনসহ ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।