শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫১, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫১, ৮ অক্টোবর ২০২৬
সরকারের সবুজ জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অগ্রাধিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ ও ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত এবং ওয়ালটনের পক্ষে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এ চুক্তি স্বাক্ষর করেন। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার বিকেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এসএম ফয়জ উদ্দিন। এছাড়া ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ৫৭১ কিলোওয়াট-পিক (শডঢ়) ক্ষমতার হাইব্রিড সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী চার মাসের মধ্যে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ উদ্যোগের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ ব্যয় ও কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে প্যারিস চুক্তির অৎঃরপষব ৬.৪-এর আওতায় কার্বন ক্রেডিটিংয়ের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী সমন্বিতভাবে এ কার্যক্রমকে উপজেলা পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সহনশীল উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।