নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মদনপুরে রাস্তা দখল করে ভ্যান গাড়ির দোকান, ভোগান্তি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪২, ৮ অক্টোবর ২০২৬

মদনপুরে রাস্তা দখল করে ভ্যান গাড়ির দোকান, ভোগান্তি

বন্দরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম পয়েন্ট মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের নিষেধাজ্ঞা  তোয়াক্কা না করে রাস্তা দখল করে প্রতিদিন বসছে কলাসহ বিভিন্ন পন্য সামগ্রির দোকান।

ভ্যান গাড়িতে করে সড়কের মাঝখানে বসছে এ সব দোকান। এর ফলে ঢাকা যাতায়াতের এই রুটটিতে প্রতিদিন চরম যানজটের সৃষ্টি হচ্ছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের এক শ্রেণির নেতার ছত্রছায়ায় নিয়মিত মাসোহারার বিনিময়ে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার মূল রাস্তা ও ফুটপাত দখল করে এসব অস্থায়ী দোকান বসানো হচ্ছে। এতে ব্যস্ততম এই সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট লেগেই থাকে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার বলেন, রাস্তা থেকে দ্রুত অবৈধ অস্থায়ী দোকান অপসারণের ব্যবস্থা নেবে প্রশাসন।

তিনি আরও জানান, আশেপাশের অন্যান্য অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। খুব শিগগির ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন