নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২৫, ৯ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০)।

গ্রেপ্তারকৃত রিপন পাইনাদী পশ্চিমপাড়া এলাকার নূরু মিয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা রেখা আক্তার আব্দুর রহিমের স্ত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন