নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৭ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৪৯, ৯ অক্টোবর ২০২৬

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১৭ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

বন্দরে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ওসমান (২৬) ও নয়ন (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ওসমান বন্দরের মাহমুদনগর এলাকার বাসিন্দা, নয়ন সোনাকান্দা ব্যাপারীপাড়া রোড এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে বন্দর থানাধীন মাহমুদনগর এলাকায় এ অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তারকরা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা করা হয়েছে

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

ডিবির এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন