নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে স্বামী পরিতক্তা নারীর চায়ের দোকান দখলে ব্যার্থ হয়ে ভাংচুর ও লুটপাট

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫৩, ৯ অক্টোবর ২০২৬

বন্দরে স্বামী পরিতক্তা নারীর চায়ের দোকান দখলে ব্যার্থ হয়ে ভাংচুর ও লুটপাট

বন্দরে স্বামী পরিতক্ত নারী চায়ের দোকান দখল করতে ব্যার্থ হয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে  ভাসুর ও ননদের বিরুদ্ধে। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে আবিদা সুলতানা রহমান (৩২) আহত হয়।

শুক্রবার (৯ অক্টোবর)  দুপুর আড়াইটায় বন্দর থানার বাবুপাড়া এলাকার এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে ভাসুর, ননদসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। 

অভিযুক্তরা হলো,বন্দর থানার বাবুপাড়া এলাকার মৃত মমতাজ খাঁনের ছেলে আহমেদ খাঁন (৫৫) ও তার বোন পারভিন আক্তার (৬০) একই এলাকার শিমুল মিয়ার স্ত্রী রেশমা আক্তার (৪২) ও মৃত আশ্রাফ খাঁনের ২ ছেলে লিসান আহমেদ (২৩) ও সজিব (১৯)।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগের বাদিনী স্বামী মৃত আশ্রাফ খাঁন জীবদ্দশায়  থাকা কালিন সময়ে বন্দর বাবুপাড়া এলাকায় একটি চায়ের দোকান রেখে যায়। অভিযোগের বাদিনী স্বামী জীবদ্দশায় তার প্রথম স্ত্রী রেশমা আক্তার পরকিয়া করে অন্যত্র স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

১ দিন পূর্বে বাদিনী স্বামী মৃত্যুবরণ করলে ওই সুযোগে ৩নং বিবাদী রেশমা ও তার দুই ছেলে লিসান আহমেদ ও সজিবের কুপরামর্শে ১নং বিবাদী ভাসুর আহমেদ খাঁন ও ননদ পারভিন আক্তার উল্লেখিত দোকানটি দখল করার পাঁয়তারা করে আসছে।

এর ধারাবাহিকতা শুক্রবার দুপুর আড়াইটায় উল্লেখিত ভাসুর ও ননদ চায়ের দোকানে এসে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় আমি গালাগালি করতে নিষেধ করলে ১নং ও ২নং বিবাদীগন ক্ষিপ্ত হয়ে দোকানে হামলা চালিয়ে দোকান ভাংচুর করে ৭ হাজার টাকা ক্ষতিসাধনসহ ক্যাশবাক্স থেকে সাড়ে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ওই সময় অভিযোগের বাদিনী হামলাকারিদের বাধা দিতে গেলে ওই হামলাকারিরা তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে প্রাননাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন