নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে অস্ত্রের মুখে ছিনতাই

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৪, ১০ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে অস্ত্রের মুখে ছিনতাই

আড়াইহাজারে অস্ত্রের মুখে ছয়জনের কাছ থেকে একটি মুঠোফোন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে গোপালদী পৌরসভার সোনাকান্দা ও জালাকান্দির মধ্যবর্তী একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের বাধায় নসিমন উল্টে গর্তে পড়ে চালক আলম গুরুতর আহত হন।

ভুক্তভোগী হানিফা জানান, তাঁরা নরসিংদীর ডৌকাদি এলাকা থেকে গরুর দাম ঠিক করে বাড়ি ফিরছিলেন। পথে সোনাকান্দা ও জালাকান্দির মধ্যবর্তী সেতুর কাছে পৌঁছালে ধারালো বড় ছুরি ও অন্যান্য অস্ত্র নিয়ে ছিনতাইকারীরা তাঁদের নসিমনের গতিরোধ করে। এ সময় নসিমনটি উল্টে গর্তে পড়ে যায়। এতে চালক আলম গুরুতর আহত হন।

হানিফার অভিযোগ, এ সময় ছিনতাইকারীরা তাঁদের একটি মুঠোফোন ও ১২ হাজার টাকা নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন বলেন, এ ঘটনায় কোনও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন