নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আল আমিন নগরে হাতের কবজি কাটার প্রতিবাদে মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২০, ১০ অক্টোবর ২০২৬

আল আমিন নগরে হাতের কবজি কাটার প্রতিবাদে মানববন্ধন

‎আল-আমিনগরে খেলাকে কেন্দ্র করে হাতের কবজি কাটার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ‎শনিবার (১০ অক্টোবর)  বিকালে আল-আমিন নগর সমাজ কল্যাণ পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক নাজমুল হাসান সঞ্চালনায় ‎জাবালের নূর  মসজিদের সভাপতি মো. খোসদে দেওয়ান সভাপতিত্বে ‎এসময় উপস্থিত ছিলেন, আল আমিন নগর জামে মসজিদের সভাপতি কবির হোসেন, আল আমিন নগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জনি, সাধারণ সম্পাদক মনির হোসেন, ‎আফসানা আলম শীলা ফাউন্ডেশনের সভাপতি এ. কাশেম ফজলুল হক, ‎আল আমিন নগরের সমাজসেবক মো. হোসেন সিকদার, শুক্কুর শেখ, নাসির সিকদার, মৌসুমি আক্তার প্রমুখ, নজরুল ইসলাম প্রমুখ।

‎এসময় মানববন্ধনে বক্তারা সুষ্ঠ বিচারে দাবি জানিয়ে বলেন, ‎খেলা ধুলা মনবিকাশের অগ্রগতি হয়। কিন্ত বর্তমানে সমাজে মাদকের কালো থাবায় সামাজ ধ্বংসের মুখে। সমাজে বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে যুবক ছেলেদের মাঝে আদব,  ভদ্রতা নাই সমাজে  বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

‎বক্তারা আরো বলেন, বর্তমানে সমাজে যারা অপকর্ম করছে তাদের থেকে আমরা বেশি দোষী প্রত্যেকটি সমাজে অভিভাবক থাকে পঞ্চায়েত কমিটি থাকে এই সমাজে মাদক ব্যবসায়ীর কারণে এই কমিটি হচ্ছে না। যার ফলে অভিভাবকহীন সমাজে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। ‎অপরাধীদের কোনো শাসন ব্যবস্থা নেই। ‎এখনো যারা অপরাধিদের ইন্ধন দিচ্ছেন তাদের কাছে সকল তথ্য দিচ্ছেন এবং অনেকে চিন্তা করছেন। এই ধরনের অপরাধ ব্যাপার না তারা বোকা স্বর্গে বসবাস করছেন।

‎আমরা ঘুমিয়ে ছিলাম ঘুম ভেঙে গেছে ইয়াসিনের ঘটনার পর থেকে। আগামীতে কোন ইস্যুকে কেন্দ্র করে। ছুরি, চাপাতি নিয়ে বের হয়ে কাউকে আঘাত করার চেষ্টা করে। ‎সে যেই হোক আমরা তাকে ধরে প্রশাসনের কাছে তুলে দিব ।

‎বক্তারা আরো বলেন, মানুষের মাঝে কোন মনমালিন্য বা কথা-কাটাকাটি হতে পারে। ‎সেই ইস্যুকে কেন্দ্র করে এমন ঘটনা আমরা মেনে নিতে পারি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন