শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৭, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৪, ১১ অক্টোবর ২০২৬
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম, এ ,হালিম জুয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাচারিত বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার দাবি করে বিবৃতি দিয়েছেনতিনি।
রবিবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতে হালিম জুয়েল বলেন, সম্প্রতি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য এবং তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনামক্ষুন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।
হালিম জুয়েল বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জনের ছবি ব্যবহার করে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে একটি কুচক্রি মহল। কুচক্রি মহলটি সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এধরনের কাজ করছে। আমি কখনোই কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে প্রাচারিত অভিযোগের কোনো সত্যতা নেই।
আমি যেহেতু রাজনীতি করি অনেকেই আমার সাথে ছবি তুলতে পারে আমিত সবাইকে চিনি না, কেউ যদি অন্যায় কাজের সাথে জড়িত থাকে সেটা আমি কিভাবে জানবো। আমি দীর্ঘদিন যাবৎ সম্মানের সাথে রাজনীতি করে যাচ্ছি, সেই জাগদল থেকে আমার রাজনীতি জীবন শুরু, তারপর বিএনপি, এখনো পর্যন্ত বিএনপিতেই আছি এই দীর্ঘ রাজনীতি জীবনে বহুবার জেল জুলুমের শিকার হয়েছি, নিজের সম্পদ বিক্রি করে রাজনীতি করেছি, কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি ও করবো না।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ উত্থাপন কিংবা মিথ্যা তথ্য প্রচার করা অনাকাক্ষিত। এ ধরনের কর্মকান্ড রাজনৈতিক পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য নষ্ট করতে পারে।