নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৭, ২০ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০ টায় কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে

অগ্নিকান্ডে গোডাউনটিতে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। গোডাউনের মালিক ইব্রাহিম জানান, আগামীকাল তাঁর গোডাউনের মালামাল ডেলিভারি দেওয়ার কথা ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, গোডাউনের পাশেই আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির একটি নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে ইব্রাহিমের ঝুট ও পলিথিনের গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় গোডাউনটিতে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন